মসজিদুল হারামে এক ইমামের পেছনে একক জামাতের ১০০ বছর

মক্কার পবিত্র মসজিদ আল হারামে চার মাযহাবের অনুসরণে চারটি পৃথক স্থান থেকে নামাজ আদায় করা হতো বহু শতাব্দী ধরে । একেক মাযহাবের অনুসারীরা নিজস্ব ইমামের পেছনে একের পর এক নামাজ আদায় করতেন। 

প্রথমে শাফেঈ মাযহাবের অনুসারীরা নামাজ আদায় করতেন। এরপর হানাফী, মালেকী এবং হাম্বলী মাযহাবের জামাত অনুষ্ঠিত হতো। এর ফলে একই নামাজের জন্য মসজিদুল হারামের ভেতরে দিনে কয়েকবার জামাত হতো। হিজরী পঞ্চম ও ষষ্ঠ শতক থেকে শুরু হয়ে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল।

১৯২৬ সালের ২৭ অক্টোবর হিজাজ ও নজদের প্রখ্যাত আলেমদের সঙ্গে আলোচনার পর বাদশাহ আবদুল আজিজ এই পৃথক প্রথা বন্ধ করে সবাইকে একক একজন ইমামের পেছনে নামাজ আদায় করার নির্দেশ দেন।

সেই থেকে ১০০ বছর যাবৎ চার মাজহাবের একই ইমামের পিছনে একক জামাতের রীতি অব্যাহত রয়েছে। মুসলিম ঐক্যের এই নিদর্শন যেন যুগযুগধরে অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *