ঢোল পেটানো শুরু হলে সেতারের আওয়াজ কানে আসে না, শরীরে আতর মেখে মুখের রসুনের গন্ধ আড়াল করা যায় না- বিশ্ব সেরা মনোবিজ্ঞানী ও দার্শনিক কবি আল্লামা শেখ সাদী রহ বুঝাতে চেয়েছেন.কারও সাথে তর্কে জড়ালে নিজেকে জিতিয়ে তোলা কঠিন হয়ে যায়; তাই কারও সাথে তর্ক নয়, কৌশল কাজে লাগাতে হয়- তাই তিনি তার দর্শন থেকে ৫টি কৌশলের কথা বলেছেন।
১। কারও সাথে তর্ক করতে প্রয়োজন হলে তাকে ‘কেন‘ শব্দ দিয়ে প্রশ্ন করবেন না; বরং ’কীভাবে’ শব্দ দিয়ে প্রশ্ন করবেন- যেমন কাউকে এটা প্রশ্ন করবেন না এটা কেন হয়েছে; বরং জিজ্ঞাসা করবেন এটার সমস্যার সমাধান কীভাবে করা যেতে পারে? কেন দিয়ে পশ্ন করলে মিথ্যার আশ্রয় নিতে পারে , আর কীভাবে দিয়ে প্রশ্ন করলে সমস্যার সামাধান খুজে দিবে।
২। যার সাথে কথা বলছেন সে বিনা প্রয়োজনেই আপনাকে অন্যপ্রসংগে নিয়ে যেতে চেষ্টা করবে; আপনি প্রসংগের বাইরের কথাতে কান দিবেন না; বরং এড়িয়ে যাবেন এবং বার বার প্রসংগে ফিরে আসার চেষ্টা করবেন।
৩। তর্কের সময় উত্তেজিত হবেন না। উত্তেজনা মানেই হেরে যাওয়ার পথ। উত্তেজিত তর্কে প্রতক্ষদর্শীরা দুজন মূর্খ লোককেই খুজে পায়; জ্ঞানীকে খুজে পাওয়া যায় না।
৪। নিশ্চিত জ্ঞান না থাকলে এমন বিষয়ে তর্কে জড়াবেন না। জ্ঞানীরাই নিজেকে অজ্ঞ মনে করে থাকে; আর মূর্খরা মনে করে সব সে জানে।
৫। নিজে কম কথা বলুন। প্রতিপক্ষকে বেশী কথা বলতে দিন। সে নিজেই নিজেকে প্রকাশ করতে করতে আটকে যাবে এবং আপনি জিতে যাবেন।