শান্তি ও মানবতার নবী হযরত মুহাম্মাদ সা.


আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে ,পৃথিবীর বুকে আগমন করেছিলেন এক উম্মত প্রেমি নবী। যিনি তার উম্মতের জন্য অঝরে কেঁদে গেছেন সারাজীবন। যিনি উম্মতের মুক্তির চিন্তায় ব্যাকুল ছিলেন সর্বদা। যিনি নিজের আরাম-আয়েশের চেয়ে উম্মতের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়েছেন—তিনি আর কেউ নন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

হ্যাঁ আজ সেই শান্তি ও মানবতার নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে নিয়েই সামান্য কিছু লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ!


আমাদের নবী ছিলেন, রহমত। তিনি শুধু একটি জাতি কিংবা গোত্রের জন্য রহমত ছিলেন না। বরং তিনি ছিলেন গোটা বিশ্বজগতের জন্য রহমত। তাইতো, আল্লাহ তায়ালা তার কুরআনের সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে বলেন,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
অর্থ: “আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।


পৃথিবীর মানুষ আজ শান্তির খোঁজে দিশেহারা! কেউ শান্তি খোঁজে অর্থের মাঝে, কেউ শান্তি খোঁজে ক্ষমতার সাজে, কেউবা আবার শান্তির খোঁজে ঐশ্বর্যের চূড়ায় উঠে বসে। অথচ দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) পৃথিবীতে এমন এক আদর্শ নিয়ে এসেছিলেন, যে আদর্শ মানলে মানুষ পাবে সঠিক শান্তির ঠিকানা। (প্রথম পর্ব)

চলবে……………………. লেখঃ মুহাঃমিরাজুল ইসলাম ওবাইদা——–জামিয়া কাসেম নানুতবী রহঃ রামপুরা,ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *